মৌলভীবাজারে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া, নির্বাচনী প্রস্তুতি জোরদারের নির্দেশ: এম. আব্দুল মান্নান

বিশেষ প্রতিবেদকঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনে জোরদার নির্বাচনী প্রস্তুতি গ্রহণ এবং সংগঠনকে শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে আসন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ছবি মুক্তিবাণী

২০ অক্টোবর সোমবার বিকাল সাড়ে ৩টায় মৌলভীবাজার সদর, পৌরসভা ও রাজনগর উপজেলার পুরুষ, মহিলা, ছাত্র ও ছাত্রী দায়িত্বশীলদের নিয়ে এই নির্বাচনী বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ছবি মুক্তিবণী

বৈঠকের প্রধান অতিথি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক জেলা আমীর এম. আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, “যতই দিন যাচ্ছে, ভোটারদের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সমর্থন ও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এই সমর্থনকে জয়ে রূপান্তর করতে আমাদের আরও কার্যকর ও সংগঠিত হতে হবে।”

ছবি মুক্তিবাণীতিনি গ্রাম ও সেন্টার কমিটি গঠন, প্রতিটি বুথে এজেন্ট বাছাই, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে আসন কমিটির সকল সদস্য ও নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

আসন পরিচালক ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে এবং আসন সদস্য সচিব ও মৌলভীবাজার পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদের উপস্থাপনায় অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, উলামা বিভাগীয় জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল হক, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, ছাত্রশিবির শহর শাখা সেক্রেটারি কাজী দাইয়ান আহমদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বৈঠকে সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক দায়িত্বশীল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী কার্যক্রম সফল করতে বিভিন্ন পরিকল্পনা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও