মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ডেক্স রিপোর্ট

লমৌলভীবাজার জেলা শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানী মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করার পর মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।

ছবি মুক্তিবাণী

জুমার নামাজের পর এই কর্মসূচির আয়োজন করা হয়, যা কেন্দ্রীয়ভাবে ঘোষিত একটি প্রতিবাদ কর্মসূচির অংশ ছিল।

ছবি মুক্তিবাণী

সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, দেশব্যাপী ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। তারা এসকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তৃতাকারীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, ছাত্রশিবির শহর সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সদর উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ ইসমাইল আলী ও ছাত্রশিবির শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমাদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, “ফ্যাসিবাদের উপযুক্ত বিচার হলে ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না। বাংলাদেশে নতুন করে আর কোন ফ্যাসিবাদের জন্ম হবে না। বিচারহীনতার সংস্কৃতি চিরতরে বন্ধ হবে। বাংলার জনগণ ফ্যাসিবাদের বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ। ভাঙচুর করে, ককটেল বিস্ফোরণ করে, গাড়িতে আগুন দিয়ে বিচারের অগ্রগতি রুখে দেয়া যাবে না ইনশাআল্লাহ।”

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও