এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল।
![]()
মৌলভীবাজার, ২৪ এপ্রিল : জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত্যয়ে প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা (৩য়-১০ম শ্রেণী) ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন স্কুলের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রতিযোগিতায় উত্তীর্ণ মেধাবীদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই।
![]()
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল। তিনি মেধা বিকাশে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী আখ্যায়িত করে শিক্ষার্থীদের আরও বেশি বেশি জ্ঞানচর্চায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
![]()
বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বিল্লাল হোসেন (পুলিশ সুপার, মৌলভীবাজার), জনাব মোঃ মিজানুর রহমান (প্রশাসক, জেলা পরিষদ, মৌলভীবাজার), জনাব সফিউল আলম,(জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মৌলভীবাজার), জনাব ডা: ছাদিক আহমদ (সাধারণ সম্পাদক, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল), জনাব ড. মো: আবু তাহের (বিশিষ্ট লেখক, আইনজীবী ও গবেষক) এবং জনাব বকসি ইকবাল আহমদ (আহবায়ক, মৌলভীবাজার প্রেস ক্লাব) প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির সহ-ব্যবস্থাপনা পরিচালক শিক্ষানুরাগী সানাউল ইসলাম সুয়েজ ,ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: সাজ্জাদুর রহমান পিন্টু ,সিনিয়র সাংবাদিক এডভোকেট নুরুল ইসলাম সেফুল, ইউকে প্রবাসী ছয়ফুর রহমান কোরেশী হিরো, সিনিয়র শিক্ষক মাও মকবুল হোসাইন খান, শিক্ষক মো: কামাল হোসেন চৌধুরী, এডভোকেট হাফিজ আব্দুল আলিম, শিক্ষক রহিমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মেরাজ চৌধুরী।
![]()
শিক্ষার্থীদের উদ্দীপ্ত উপস্থিতি ও অভিভাবকদের নিরবচ্ছিন্ন সাড়ায় পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে। বিজয়ীদের মধ্যে এক অভিভাবক বলেন, ‘এ ধরনের মানসম্মত আয়োজন মৌলভীবাজারের শিশু-কিশোরদের জন্য এক প্রেরণার নাম।’
![]()
আলোকিত জাতি গঠনের মূলমন্ত্রে দীক্ষিত স্কলার্স ফাউন্ডেশন আজ প্রমাণ করল, মেধার কোনো সীমানা নেই, শুধু প্রয়োজন সঠিক উৎসাহ আর পরিচর্যা। জেলা প্রশাসক থেকে শুরু করে শিক্ষা ও পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের উপস্থিতি যেন ঘোষণা করে দিয়েছে—মৌলভীবাজারের প্রতিটি মেধাবী শিশু এখন আর একা নয়; তাদের পাশে আছে গোটা জেলা। পুরস্কার বিতরণী শেষে যখন বিজয়ী শিক্ষার্থীরা উচ্ছ্বসিত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে ওঠে, তখন উপস্থিত প্রতিটি মানুষ উপলব্ধি করেন—এই মেধাবীরাই আগামীর মৌলভীবাজারকে বদলে দেবে, গড়বে সোনার বাংলা। স্কলার্স ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মেরাজ চৌধুরী জানিয়েছেন, আগামী বছরেও জেলাব্যাপী এ আয়োজন আরও বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
![]()











পাঠকের মন্তব্য