![]()
সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে আবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা, নাকি হামলা প্রতিহত করতে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণে বিস্ফোরণের শব্দ হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে শনিবার রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দরে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। ওই হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। আহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। এর জবাবে রোববার হুতিদের নিয়ন্ত্রণাধীন সানা বিমানবন্দরে শক্তিশালী হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সানার অন্যান্য এলাকাতেও হামলার ঘটনা ঘটে। এর প্রায় এক ঘণ্টা পরই রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
![]()
রিয়াদের বিমানবন্দরে আগের দিনের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে বাকি পাঁচজন সৌদি নাগরিক।
হামলায় প্রাণহানির পাশাপাশি অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে। ভয়াবহ ওই হামলার পর রিয়াদ বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।
এদিকে, প্রায় দুই মাস ধরে হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এসব সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন বেসামরিক মানুষ।
সূত্র: আলজাজিরা ও দ্য গার্ডিয়ান।









