আনোয়ারায় বিয়ের চার মাসের মাথায় নববধূর মরদেহ উদ্ধার, স্বামী হেফাজতে

আনোয়ারায় বিয়ের চার মাসের মাথায় নববধূর মরদেহ উদ্ধার, স্বামী হেফাজতে
আনোয়ারায় বিয়ের চার মাসের মাথায় নববধূর মরদেহ উদ্ধার, স্বামী হেফাজতে
চট্টগ্রাম প্রতিনিধি:

পরিবারের অমতে প্রেমের সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে বিয়ে করেছিলেন ফারিয়া সুলতানা ইমতি (১৮)। তবে বিয়ের মাত্র চার মাসের মাথায় চট্টগ্রামের আনোয়ারায় তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ গ্রামের ‘আমিরের বাড়ি’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ফারিয়া সুলতানা ইমতি বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার আবদুল ছত্তারের মেয়ে। চার মাস আগে পরিবারের অমতে পূর্ব বৈরাগ এলাকার মোহাম্মদ হাসানের (২৫) সঙ্গে তাঁর বিয়ে হয়।

আনোয়ারায় বিয়ের চার মাসের মাথায় নববধূর মরদেহ উদ্ধার, স্বামী হেফাজতে

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন এবং চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে ফারিয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনার রহস্য উদঘাটন ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মোহাম্মদ হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ফারিয়ার স্বামী দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। গত শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া হয়। হাসানের দাবি, পারিবারিক কলহ ও অভিমানের জেরে ফারিয়া ঘরের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও