![]()
কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের জেলা আদালতগুলিতে সিগারেট, পান ও গুটখার ব্যবহার বন্ধ করতে উদ্যোগী হয়েছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এ বিষয়ে ইতিমধ্যেই জেলা আদালতগুলির বিচারকদের চিঠি পাঠিয়েছেন তিনি।
পান-গুটখা নিষিদ্ধ করার পাশাপাশি আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি ঘুগে। আদালতে প্রবেশের সময় প্রত্যেককে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে এজলাসে উপস্থিত আইনজীবীরা আদালত চত্বরে স্মোকিং জ়োন (ধূমপানের নির্দিষ্ট স্থান) তৈরির প্রস্তাব দিয়েছেন। আইনজীবীদের একাংশের মতে, সরকারি এলাকায় আইন অনুযায়ী সিগারেট, পান ও গুটখা নিষিদ্ধ। হাই কোর্টের প্রধান বিচারপতি সেই আইন কার্যকর করতে চাইছেন।
পান-গুটখা নিষিদ্ধ করার পাশাপাশি আদালতে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা কড়াকড়ির প্রস্তাবও দিয়েছেন প্রধান বিচারপতি ঘুগে। আদালতে ঢোকার সময় প্রত্যেককে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করার প্রস্তাব রয়েছে। এ বিষয়ে বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশন বৈঠক করে সিদ্ধান্ত নিক, এমনটাই চান প্রধান বিচারপতি। ওই সিদ্ধান্ত লিখিতভাবে তাঁকে জানানো হলে, তার পরেই সমস্ত আদালতে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার নির্দেশিকা জারি করবেন তিনি।









