ওজনে কম দেওয়ার অপরাধে দুই পেট্রোল পাম্পকে অর্থদন্ড !

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ওজনে কম দেওয়ার অপরাধে দুটি পেট্রোল পাম্পকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এসময় ওজনে কম দেওয়ার অপরাধে মেসার্স সামসুদ্দিন এন্ড ফিলিং স্টেশন কতৃপক্ষকে ৫০ হাজার টাকা ও মেরীগোল্ড ফিলিং স্টেশন কতৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।


অভিযানে দুটি পেট্রোল পাম্পকে মোট ১ লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত এসময় বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, ওজন পরিমাপ ও মানদন্ড আইন, ২০১৮” অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প/ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দুটি পাম্পকে ওজনে কারচুপি করায় এক লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও