বাংলাদেশে স্টারলিংক চালুতে সরকারের ভূমিকায় স্পেসএক্সের প্রশংসা

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে সরকারের দ্রুত ও সমন্বিত ভূমিকার প্রশংসা করেছেন। আজ (১৮ জুলাই) রাজধানীর স্টেট গেস্ট হাউস জামুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে এক বৈঠকে তিনি এ অভিমত ব্যক্ত করেন ।  

ড্রেয়ার বলেন, “আমরা ১৫০টি দেশে কাজ করি, কিন্তু বাংলাদেশের মতো এত দ্রুত সিদ্ধান্ত ও কার্যকারিতা কোথাও দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা আপনার টিমকে ধন্যবাদ জানাই।” প্রধান উপদেষ্টা ইউনুস এ সময় বাংলাদেশের মৌসুমি আবহাওয়া এবং বন্যার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগের গুরুত্ব তুলে ধরেন ।

ড.ইউনুস বলেন, “দূরবর্তী পার্বত্য অঞ্চলে স্কুল, শিক্ষক ও ডাক্তারের অভাব রয়েছে। আমরা ১০০ স্কুলে অনলাইন শিক্ষা চালু করতে চাই। এছাড়া, ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে গর্ভবতী নারীরা বাড়ি থেকে ডাক্তার পরামর্শ নিতে পারবেন। প্রবাসীরাও ভাষার বাধা এড়িয়ে দেশের ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারবেন” ।

ড্রেয়ার ইউনুসের এই উদ্যোগকে বিশ্বব্যাপী অনুকরণীয় বলে আখ্যায়িত করেন এবং দুর্নীতি রোধে তার প্রচেষ্টারও প্রশংসা করেন । বৈঠকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথসসহ বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

প্রাসঙ্গিক তথ্য: ★ স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হয়েছে, যা দুর্গম অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করবে ।

★ গত ফেব্রুয়ারিতে ড.ইউনুস ও এলন মাস্কের টেলিফোন আলোচনার পর এই প্রক্রিয়া ত্বরান্বিত হয় ।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও