ঢাকায় চার সন্তানের সংসার, বরিশালে ভাড়া বাসায় মিলল বৃদ্ধ মায়ের মরদেহ

ঢাকায় চার সন্তানের সংসার, বরিশালে ভাড়া বাসায় মিলল বৃদ্ধ মায়ের মরদেহ
ঢাকায় চার সন্তানের সংসার, বরিশালে ভাড়া বাসায় মিলল বৃদ্ধ মায়ের মরদেহ
বরিশাল প্রতিনিধি :

ঢাকায় চার সন্তানের সংসার, বরিশালে ভাড়া বাসায় মিলল বৃদ্ধ মায়ের মরদেহ

‘ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি’—নচিকেতা চক্রবর্তীর জীবনধর্মী গানের কথাগুলো যেন বাস্তবে প্রতিফলিত হয়েছে বরিশালের বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামের তাহমিনা বেগমের জীবনে।

রাজধানীর উত্তরায় বড় ছেলের বিলাসবহুল ফ্ল্যাট। অন্য তিন সন্তানও পরিবার নিয়ে ঢাকায় থাকেন। অথচ সন্তানদের সচ্ছল জীবনে ঠাঁই হয়নি জন্মদাত্রী মায়ের। জীবনের শেষ সময়ে একাকিত্ব ও অবহেলার মধ্যে ভাইয়ের সহযোগিতায় ভাড়া নেওয়া ছোট্ট একটি বাসায় দিন কাটছিল তাঁর। শেষ পর্যন্ত সেই বন্ধ ঘর থেকেই মোসা. তাহমিনা বেগম (৬৫) নামের বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার রাকুদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে এবং মৃত কদম আলী হাওলাদারের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, তাহমিনা বেগমের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। বড় ছেলে সুমন, ছোট ছেলে আওলাদ এবং দুই মেয়ে মুক্তা ও মনি। তাঁরা সবাই পরিবার নিয়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। বড় ছেলে সুমনের উত্তরায় নিজস্ব ফ্ল্যাট থাকলেও সেখানে জায়গা হয়নি মায়ের। বাধ্য হয়ে ভাইয়ের সহযোগিতায় নতুনহাট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন দীর্ঘদিন ধরে অসুস্থ এই বৃদ্ধা।

স্বজনরা জানান, শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তাহমিনা বেগমের সঙ্গে তাঁদের সর্বশেষ দেখা হয়। এরপর থেকে তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। রোববার সকালে ওই ঘর থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা স্বজনদের খবর দেন। পরে স্বজনরা এসে দরজা খুলে খাটের ওপর তাঁর পচাগলা মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় তাঁর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও