আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ যোগ দিতে তারেক রহমানকে আমন্ত্রণ ইউএইর

আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ যোগ দিতে তারেক রহমানকে আমন্ত্রণ ইউএইর
আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ যোগ দিতে তারেক রহমানকে আমন্ত্রণ ইউএইর
মুক্তিবাণী অনলাইন ডেক্স

আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ যোগ দিতে তারেক রহমানকে আমন্ত্রণ ইউএইর

সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রদর্শনী দুটিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি আবুধাবির আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) প্রদর্শনী দুটি অনুষ্ঠিত হবে।

ইউএই দূতাবাসের তথ্য অনুযায়ী, আইডেক্স ও ন্যাভডেক্স আন্তর্জাতিক প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ দুটি আয়োজন। এসব প্রদর্শনীতে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন ও অগ্রগতি তুলে ধরা হয়।

প্রদর্শনী দুটিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞরাও অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি আয়োজন দুটিকে আরও সমৃদ্ধ করবে এবং এগুলোর সাফল্যে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হামদান।

এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও গভীর সম্মান জানিয়েছেন তিনি।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও