যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম
মুক্তিবাণী অনলাইন ডেক্স

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত প্রশমনের সম্ভাবনায় সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকেন্দ্রগুলোতে অব্যাহত হামলার কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কাটেনি। ফলে দাম কমলেও ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে তেলের দর।

সোমবার সকাল ১০টা ৩৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ৩ সেন্ট বা ১ দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৭০ সেন্টে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২ ডলার ৬০ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ কমে ১০০ ডলার ৭১ সেন্টে নেমে আসে।

এর আগে গত শুক্রবার লেনদেন শেষে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছিল। ওই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম মোট ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়।

বাজারসংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার সম্ভাবনা তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে। তবে সৌদি আরবে অব্যাহত হামলা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়িয়ে রেখেছে। এ কারণে বিশ্ববাজারে তেলের দাম এখনো উচ্চ পর্যায়ে রয়েছে।

সূত্র:রয়টার্স

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও