মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি

মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি
মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি
মুক্তিবাণী অনলাইন ডেক্স

মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি

এক গোল পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। এমন পরিস্থিতিতে দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল লিওনেল মেসিকে। প্রত্যাশা অনুযায়ী আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

প্রথমে হেডে অ্যাসিস্ট করে দলকে সমতায় ফেরান মেসি। এরপর নিজেই দুর্দান্ত এক গোল করে নিশ্চিত করেন জয়। মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। শেষ পর্যন্ত ৬৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল।

মাতিয়াস গালারজার সঙ্গে বল আদান-প্রদানের পর তেলাসকো সেগোভিয়ার বাড়ানো বল পেনাল্টি বক্সে পান মেসি। গোলমুখ থেকে কিছুটা দূরে, পিঠ ফিরিয়ে থাকা অবস্থায় হেডে বলটি বাড়িয়ে দেন তিনি। পেছন থেকে ছুটে এসে সেই বলে মাথা ছুঁইয়ে জালে পাঠান বেরতেরামে। তাতে ১-১ সমতায় ফেরে মায়ামি।

সমতায় ফেরার পর জয়সূচক গোলের জন্য মায়ামিকে অপেক্ষা করতে হয় আরও ১৪ মিনিট। ৮৩ মিনিটে সেই কাজটিও করেন মেসি নিজেই।

রদ্রিগো দি পলের বাড়ানো বল পেয়ে বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। একের পর এক ছোট ছোট টাচে রক্ষণভাগের খেলোয়াড়দের বোকা বানিয়ে শট নেওয়ার জায়গা তৈরি করেন। এরপর বাঁ পায়ের নিচু শটে পরাস্ত করেন গোলকিপার ম্যাট টার্নারকে। মেসির দুর্দান্ত সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচে দলটির পয়েন্ট ৫৯। সমান ম্যাচে নিউ ইংল্যান্ডের পয়েন্ট ৫৮। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল। নিয়মিত মৌসুমে দলগুলোর আর একটি করে ম্যাচ বাকি। শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে মায়ামি।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও