লন্ডনে ক্যামডেন টাইগার্সের সঙ্গে সামীর আহমেদ শিপুর মতবিনিময়

সালেহ আহমদ (স’লিপক):

লন্ডনে ক্যামডেন টাইগার্সের সঙ্গে সামীর আহমেদ শিপুর মতবিনিময়

যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী ও মইন উদ্দিন একাডেমির সাধারণ সম্পাদক সামীর আহমেদ শিপুর সঙ্গে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টায় যুক্তরাজ্যে সামীর আহমেদ শিপুর আগমন উপলক্ষে সেন্ট্রাল লন্ডনের ঐতিহ্যবাহী তাজমহল রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের সভাপতি সৈয়দ করিম ছায়েম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত সামীর আহমেদ শিপু। সভাস্থলে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

লন্ডনে ক্যামডেন টাইগার্সের সঙ্গে সামীর আহমেদ শিপুর মতবিনিময়

ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক রায়হান রেহানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এফএন ফাউন্ডেশনের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সিপিএএম ইউকের সাধারণ সম্পাদক এবি জুনেদ এবং মুন্সীবাজার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি খায়রুল ইসলাম।

এ সময় কমিউনিটি ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব ফয়জুল ইসলাম, খায়রুজ্জামান, জাকির হোসেন শিবলু, আব্দুল গণি, আবু আযান ইমরান, সালিক আহমেদ, সাইদুর রহমান, সৈয়দ আফতাব আলী পলাশ, মুবিন আহমেদ, দেলওয়ার হোসেন ও তুষার নিজামসহ অনেকে বক্তব্য ও মতামত তুলে ধরেন।

বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। সামীর আহমেদ শিপু তাঁর বক্তব্যে বিলেতে ক্রীড়াঙ্গনের প্রসারে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি প্রবাসে দেশীয় খেলাধুলার ঐতিহ্য ধরে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে সৈয়দ করিম ছায়েম উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দকে মতবিনিময় সভা সফল করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও