লস অ্যাঞ্জেলেস প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে ৩ অফিসার নিহত

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী আন্তর্জাতিক ডেক্সঃ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে তিন জন অফিসার নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিস্কাইলুজ সেন্টার একাডেমি ট্রেনিং ফ্যাসিলিটিতে এই বিস্ফোরণ ঘটে। এই কেন্দ্রটি শেরিফ ডিপার্টমেন্টের বিশেষ বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়করণ দলের (আর্সন অ্যান্ড এক্সপ্লোসিভ ডিটেইল) কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়।  

ফাইল ছবি

শেরিফ রবার্ট লুনা জানান, বিস্ফোরণের সঠিক কারণ এখনও তদন্তাধীন, তবে এটি একটি “বিচ্ছিন্ন ঘটনা” বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর নেই। নিহত তিন অফিসারই বিভাগের অভিজ্ঞ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ ছিলেন, যাদের চাকরির অভিজ্ঞতা ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে। তাদের নাম পরিবারকে জানানোর আগে প্রকাশ করা হয়নি।

শেরিফ লুনা জানান, ১৮৫৭ সালে ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার পর এটিই একক ঘটনায় সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। এফবিআই এবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) তদন্তে সহায়তা করছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ঘটনাটিকে “ভয়াবহ” আখ্যা দিয়ে বলেন, ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে কাজ করছেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বোমা নিষ্ক্রিয়করণ দল সম্প্রতি উদ্ধার করা একটি বিস্ফোরক সামগ্রী নিয়ে কাজ করার সময় এটি হঠাৎ সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটে। লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, পুরোনো বিস্ফোরকগুলোর স্থায়িত্ব নির্ণয় করা কঠিন বলে এমন ঘটনার ঝুঁকি সর্বদা থাকে।

ঘটনাস্থল ও আশেপাশের এলাকা খালি করে তদন্তকারীদের জন্য সিল করে দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ঘটনাটি নিয়ে ব্রিফড হয়েছেন এবং রাজ্য পর্যায়ে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার বোর্ডের প্রধান ক্যাথরিন বার্গার শোক প্রকাশ করে বলেন, “আমার হৃদয় ভারাক্রান্ত, এই কঠিন সময়ে শেরিফ ডিপার্টমেন্টের সাহসী সদস্যদের জন্য আমার চিন্তা।”

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও