মৌলভীবাজারে ১৫ কিঃমিঃ দৌড়ে ৫ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণের প্রত্যাশা

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। যুবসমাজকে ক্রীড়ামুখী করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ আয়োজন। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।

আগামী ২ অক্টোবর (শুক্রবার) ভোর সাড়ে ৫টায় দৌড় শুরু হবে এবং প্রতিযোগীদের রিপোর্টিং টাইম ভোর ৫টা। আয়োজকদের প্রত্যাশা, এই ইভেন্টে অংশ নেবেন পাঁচ শতাধিক প্রতিযোগী।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সম্মুখ থেকে শুরু হয়ে বর্ষিজোড়া ইকোপার্ক, চা-বাগান ও ঐতিহাসিক বধ্যভূমি সংলগ্ন পথ অতিক্রম করে আবার একই স্থানে এসে দৌড় শেষ হবে। প্রতিযোগীদের নিরাপত্তায় থাকবে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন পয়েন্টে পানি ও স্যালাইনের ব্যবস্থা।

এছাড়া সফলভাবে দৌড় শেষ করা প্রতিযোগীদের দেওয়া হবে মেডেল ও সার্টিফিকেট। বিজয়ীদের জন্য থাকছে ট্রফিসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা নগদ পুরস্কার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইভেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউকে ক্যান্ট এলিট স্পোর্টিং সোসাইটির চেয়ারম্যান সায়েম রহমান, মৌলভীবাজার অ্যাথলেটিক্স এন্ড কাবাডি একাডেমি ও পাওয়ার পালস এরিনার পরিচালক মাহফুজুর রহমান, পাবলিক লাইব্রেরী মৌলভীবাজার কোষাধক্ষ জাহেদ আহমদ চৌধুরী, মৌলভীবাজার অ্যাথলেটিক্স এন্ড কাবাডি একাডেমি পরিচালক মো: ফয়জুল হক, সৈয়দ মো: শিপন আলী, পরিচালক, মৌলভীবাজার অ্যাথলেটিক্স এন্ড কাবাডি একাডেমি। সঞ্চালনায় ছিলেন রেজওয়ানুর রহমান।

এই দৌড় কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি মৌলভীবাজারের তরুণ সমাজকে মাদকমুক্ত, স্বাস্থ্যসচেতন ও ক্রীড়ামুখী জীবনের দিকে ফিরিয়ে আনার শপথ। ২ অক্টোবরের ভোরের সেই ছুটে চলা যদি পাঁচ শতাধিক তরুণের পদধ্বনিতে মুখর হয়ে ওঠে, তবে তা শুধু ফিনিশ লাইনেই থেমে থাকবে না—ছড়িয়ে পড়বে সমাজের প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও