শাহজালালে পোশাকে সেলাই করে আনা ১২ কেজি স্বর্ণের পেস্ট জব্দ

\ শাহজালালে পোশাকে সেলাই করে আনা ১২ কেজি স্বর্ণের পেস্ট জব্দ\ \
\ শাহজালালে পোশাকে সেলাই করে আনা ১২ কেজি স্বর্ণের পেস্ট জব্দ\ \
মুক্তিবাণী অনলাইন ডেক্স

\ শাহজালালে পোশাকে সেলাই করে আনা ১২ কেজি স্বর্ণের পেস্ট জব্দ\ \

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর পোশাকের ভেতরে সেলাই করে লুকিয়ে আনা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট ইকে-৫৮৬-এর যাত্রীদের ওপর নজরদারি চালিয়ে স্বর্ণ উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। কাস্টমস সূত্রে জানা যায়, ইমিগ্রেশন শেষে দুই যাত্রী চেন লিউইউন ও মো শিয়াওইউ ব্যাগেজ বেল্ট-২-এ আসেন। এ সময় তাঁদের তল্লাশি করে জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম, হলুদ রঙের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।  উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ১২ কেজি। ভেজা অবস্থায় এটি পেস্ট আকারে ছিল। প্রাথমিক পরীক্ষায় এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা। এ ঘটনায় দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও