মৌলভীবাজারে এম নাসের রহমানের সঙ্গে জেলা জমিয়তের নবনির্বাচিত নেতাদের মতবিনিময়

মৌলভীবাজারে এম নাসের রহমানের সঙ্গে জেলা জমিয়তের নবনির্বাচিত নেতাদের মতবিনিময়
মৌলভীবাজারে এম নাসের রহমানের সঙ্গে জেলা জমিয়তের নবনির্বাচিত নেতাদের মতবিনিময়
মুক্তিবাণী অনলাইন ডেক্স

মৌলভীবাজারে এম নাসের রহমানের সঙ্গে জেলা জমিয়তের নবনির্বাচিত নেতাদের মতবিনিময়

গত ৬ নভেম্বর (শুক্রবার) বিকেল ৫টায় সংসদ সদস্য এম নাসের রহমানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা জমিয়তের নবনির্বাচিত কমিটির পরিচিতি তুলে ধরেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ।

সভায় জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের বিদায়ী সভাপতি, জেলার প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, জেলা উপদেষ্টা মাওলানা শায়খ শরফুদ্দীন মেলাগড়ী, নবনির্বাচিত সভাপতি মাওলানা রশীদ আহমদ হামিদী, সহ-সভাপতি হাফেজ মাওলানা মঈনুল হক চৌধুরী ও মাওলানা আয়াজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা তালেব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহ শরীফ আহমদ শরীফপুরী ও হাফেজ মাওলানা সুফিয়ান আহমদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মাহমুদ ও মাওলানা রিয়াজ উদ্দিন, কৃষিবিষয়ক সম্পাদক মাওলানা সাইদুর রহমান নিজামী, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রুকনুদ্দিন, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা বদরুজ্জামান ও আব্দুল করিম, ছাত্রবিষয়ক সম্পাদক আল আমিন এবং অফিস সম্পাদক হাবিবুল্লাহ মাহমুদীসহ জেলা জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, ফখরুল ইসলাম, হেলু মিয়া ও বকসী মিছবাউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু এবং পৌর বিএনপির সেক্রেটারি মনোয়ার আহমদ রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে উভয় পক্ষের নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও