শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু জব্দ, গ্রেপ্তার ১

শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু জব্দ, গ্রেপ্তার ১
শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু জব্দ, গ্রেপ্তার ১
শ্রীমঙ্গল প্রতিনিধি ::

শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু জব্দ, গ্রেপ্তার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মতিন রিপন শ্রীমঙ্গল উপজেলার তপশীপাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।

উদ্ধার করা শ্যাম্পুর প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার পরিমাণের ‘WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo’ লেখা রয়েছে। ১২টি কার্টনে ২৪টি করে মোট ২৮৮ পিস শ্যাম্পু পাওয়া যায়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরের জ্বালানি খড়ি রাখার কক্ষ থেকে শ্যাম্পুগুলো উদ্ধার করা হয়। এ সময় তিনি উদ্ধার করা পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনার কথা স্বীকার করেন।

এ ঘটনায় গ্রেপ্তার আসামি ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় আব্দুল মতিন রিপন নামে একজনকে আমরা গ্রেপ্তার করেছি। অজ্ঞাতনামা ২-৩ জন পলাতক রয়েছে। উদ্ধার করা ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১৬ হাজার টাকা।’

তিনি আরও জানান, সীমান্তসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে জেলা পুলিশ সুপার তাঁদের সব সময় সতর্ক থাকার নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও