মানিক মিয়া অ্যাভিনিউতে আজ জেমস-মাইলসসহ সাত ব্যান্ডের কনসার্ট

মানিক মিয়া অ্যাভিনিউতে আজ জেমস-মাইলসসহ সাত ব্যান্ডের কনসার্ট
মানিক মিয়া অ্যাভিনিউতে আজ জেমস-মাইলসসহ সাত ব্যান্ডের কনসার্ট
মুক্তিবাণী অনলাইন নিউজ ডেক্স

মানিক মিয়া অ্যাভিনিউতে আজ জেমস-মাইলসসহ সাত ব্যান্ডের কনসার্ট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত সংগীতানুষ্ঠান ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কনসার্টে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড টানা সাত ঘণ্টা সংগীত পরিবেশন করবে।

সংগীতপ্রেমীদের জন্য কনসার্টে প্রবেশ সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ, অনুষ্ঠান উপভোগ করতে কোনো টিকিটের প্রয়োজন হবে না।

আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, আজ দুপুর ৩টায় দর্শনার্থীদের জন্য ভেন্যুর প্রবেশপথ খুলে দেওয়া হবে। বিকেল ৪টা থেকে শুরু হবে মূল সংগীত পরিবেশনা।

একই মঞ্চে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা ঘিরে ইতোমধ্যে তরুণ প্রজন্ম ও সংগীতানুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ ও আর্টসেলের পরিবেশনা উপভোগের অপেক্ষায় রয়েছেন তাঁদের ভক্তরা।

কনসার্টে জেমস, মাইলস ও ওয়ারফেজের পাশাপাশি অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।

এদিকে, কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নগরবাউল জেমস। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে….জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’

অন্যদিকে, কনসার্টে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও