জনগণের সেবাকে আরও সহজলভ্য ও দ্রুতগামী করতে মৌলভীবাজার জেলা পুলিশ চালু করেছে অভিনব এক ডিজিটাল সেবা – ‘আপনার এসপি’।
![]()
“কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি” – এই প্রত্যয় নিয়ে চালু হওয়া এই সেবার মাধ্যমে জেলাবাসী এখন নিজ নিজ থানায় বসেই ভিডিও কলে সরাসরি কথা বলতে পারবেন পুলিশ সুপারের সাথে। জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে বিশেষ ‘আপনার এসপি ডেস্ক’, যেখানে মনোনীত নারী অপারেটরগণ নাগরিকদের সহায়তা করবেন।
![]()
এ উদ্যোগের ফলে সাধারণ মানুষকে এখন আর জেলা সদরে না এসে নিজ থানাতেই সরাসরি পুলিশ সুপারের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারবেন। একইসাথে, দূরবর্তী থানার পুলিশ সদস্যরাও সরাসরি এসপির সাথে যোগাযোগ করে জবাবদিহিতার আওতায় আসতে পারবেন।
![]()
সোমবার ২০ অক্টোবর, ২০২৫ মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। তিনি তার বক্তব্যে বলেন, এই সেবার মাধ্যমে মানুষের সময় ও অর্থ দুটোরই সাশ্রয় হবে এবং দ্রুততম সময়ে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি জনগণকে পুলিশি সেবা নেওয়ার সময় কোনো দালাল বা আর্থিক লেনদেন থেকে দূরে থাকারও পরামর্শ দেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।













পাঠকের মন্তব্য