গণঅধিকার পরিষদের সম্ভাব্য সংসদ প্রার্থী হারুনুর রশিদ সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ জহিরুল ইসলাম শ্রীমঙ্গলঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা।  রোববার রাতে শহরের রিজিক রেস্টুরেন্টের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ছবি মুক্তিবাণী

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হারুনুর রশিদ।

ছবি মুক্তিবাণী

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অপু রায়হান, গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলার অর্থ সম্পাদক আব্দুস সাত্তার এবং যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আরিফ হোসেন।

ছবি মুক্তিবাণী

সভায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে শ্রীমঙ্গল–কমলগঞ্জ আসনে প্রার্থীতা ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন।

হারুনুর রশিদ বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে গণঅধিকার পরিষদ বদ্ধপরিকর। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের  মানুষের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিশেষ করে  চা শিল্প ও পর্যটন শিল্প নিয়ে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী এছাড়াও তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় স্থানীয় সাংবাদিক ও গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও