৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে নতুন জাহাজ

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স

টানা দুই দিনে দুই চালান, খালাসের প্রস্তুতি চলছে

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ।

‘শান গ্যাং ফা জিয়ান’ নামের অয়েল ট্যাঙ্কারটি বর্তমানে বহির্নোঙরে অবস্থান করছে বলে বন্দর সূত্রে জানা গেছে। এর ফলে টানা দুই দিনে ডিজেলবাহী দুইটি জাহাজ বন্দরে ভিড়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, শনিবার সকালে জাহাজটি বহির্নোঙরে পৌঁছায়। বর্তমানে তেল খালাসের প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩শ মেট্রিক টন ডিজেল নিয়ে ‘জিং হে’ নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। এর মধ্যে ১৫টি জাহাজ ছিল বিভিন্ন ধরনের জ্বালানি তেলবাহী, ৮টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বহনকারী।

বন্দর সংশ্লিষ্টরা জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও