এন্টালিতে ১৬ বছরের কিশোরীর সন্তান প্রসব, পকসো মামলায় যুবক গ্রেফতার

এন্টালিতে ১৬ বছরের কিশোরীর সন্তান প্রসব, পকসো মামলায় যুবক গ্রেফতার
এন্টালিতে ১৬ বছরের কিশোরীর সন্তান প্রসব, পকসো মামলায় যুবক গ্রেফতার
কলকাতা সংবাদদাতা :

এন্টালিতে ১৬ বছরের কিশোরীর সন্তান প্রসব, পকসো মামলায় যুবক গ্রেফতার

প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কোনও কিশোরী সন্তান প্রসব করলে স্বামীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ধরনের ক্ষেত্রে সরকার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করবে বলেও জানিয়েছিলেন তিনি। এ বার খাস কলকাতায় তেমনই একটি অভিযোগ উঠল। গ্রেফতার করা হয়েছে এক যুবককে।

১৬ বছরের কিশোরী গত সোমবার, ২১ সেপ্টেম্বর, কন্যাসন্তানের জন্ম দিয়েছে। পরে সদ্যোজাতকে চিকিৎসার জন্য কলকাতার চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ঘটনাটি জানতে পারে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কিশোরী এন্টালির বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর থেকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছিলেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকও এন্টালি এলাকার বাসিন্দা। তাঁর বয়স ১৯ বছর। নাম সমীর আলম। তাঁর বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারাও যোগ করা হয়েছে। কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর থেকে অভিযুক্ত তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছিলেন। একাধিক বার যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। তার জেরেই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সোমবার বাড়িতেই সে সন্তান প্রসব করে। পরে সন্তানকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে কিশোরী নিজের আধার কার্ড জমা দেওয়ার পর চিকিৎসকেরা তার বয়স সম্পর্কে নিশ্চিত হন। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। হাসপাতালের অভিযোগের ভিত্তিতে ভবানীপুর থানায় প্রথমে ‘জ়িরো এফআইআর’ দায়ের হয়। পরে তা এন্টালি থানায় পাঠিয়ে দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সমীরকে খুঁজে বার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। নাবালিকার সঙ্গে যুবকের বিয়ে হয়েছিল কি না এবং আর কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

কিছু দিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাল্যবিবাহ রুখতে রাজ্য সরকার আরও কড়া হচ্ছে। ১৮ বছরের আগে কোনও মেয়ে সন্তানের জন্ম দিলে তার স্বামীর বিরুদ্ধে পকসো আইনে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোষীর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সরকারি সুযোগ-সুবিধা ও সামাজিক ভাতা থেকেও তাঁদের বঞ্চিত হতে হবে।

মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পরে দু’টি পৃথক ঘটনায় পূর্ব বর্ধমানের রায়না ও ভাতার থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। উভয় ক্ষেত্রেই ১৮ বছরের গণ্ডি পেরোনোর আগে কিশোরীদের বিয়ে এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগ ছিল। এ ছাড়া, মুর্শিদাবাদেও কিছু দিন আগে এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে খাস কলকাতায় নাবালিকার বিয়ে কিংবা সন্তানসম্ভবা হয়ে পড়ার ঘটনা বিরল।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও