ম্যান সিটির রায় নিয়ে আলোচনা, তবু ম্যাচে মনোযোগী ইংল্যান্ড শিবির

ম্যান সিটির রায় নিয়ে আলোচনা, তবু ম্যাচে মনোযোগী ইংল্যান্ড শিবির
ম্যান সিটির রায় নিয়ে আলোচনা, তবু ম্যাচে মনোযোগী ইংল্যান্ড শিবির
মুক্তিবাণী অনলাইন ডেক্স

ম্যান সিটির রায় নিয়ে আলোচনা, তবু ম্যাচে মনোযোগী ইংল্যান্ড শিবির

চলমান নেশনস লিগে পরবর্তী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। তবে মাঠের লড়াইয়ের আগে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ম্যানচেস্টার সিটিকে ঘিরে আলোচনাই এখন ইংল্যান্ড শিবিরের অন্যতম প্রধান বিষয়।

২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত নয়টি মৌসুমে আর্থিক নিয়ম ভঙ্গের সব অভিযোগ এবং তদন্তে অসহযোগিতার চারটি অভিযোগের মধ্যে তিনটিতে একটি স্বাধীন কমিশন ম্যানচেস্টার সিটিকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে। শুক্রবার (২ অক্টোবর) পুরো প্রক্রিয়া জুড়ে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসা ক্লাবটি কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। পাশাপাশি সম্ভাব্য কঠোর শাস্তি এড়ানোর চেষ্টাও করছে তারা।

ইংল্যান্ড দলে থাকা সিটির খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন ও সেন্টার-ব্যাক মার্ক গুয়েহি। তবে চোটের কারণে লেফট-ব্যাক নিকো ও’রাইলি ক্লাবে ফিরে গেছেন। এই রায় নিয়ে খেলোয়াড়দের মধ্যে আলোচনা হচ্ছে কি না, সে প্রশ্নে সাংবাদিকদের মুখোমুখি হন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

সিটির খেলোয়াড়দের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কি না—এমন প্রশ্নের জবাবে টুখেল বলেন, “আমার মনে হয়, আলোচনা হচ্ছে। ম্যাচগুলোর মাঝে আমরা কিছুটা অবসর সময় পেয়েছিলাম এবং এটি একটি বড় আলোচনার বিষয়। সবাই এটা নিয়ে কথা বলছে, তাই আলাদা করে আর কারও কিছু বলার প্রয়োজন নেই। আমি সেই ব্যক্তি নই, তাতে আমি খুশি। এই বিষয়ে আমার অসম্পূর্ণ জ্ঞানের কোনো প্রয়োজন কারও নেই।”

তিনি আরও বলেন, “অবশ্যই খেলোয়াড়রা এটা নিয়ে কথা বলছে। সিটির খেলোয়াড়রাও কথা বলছে। আমরাও তাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করেছি। তবে তারা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। দলের মধ্যে এটি একটি বড় আলোচনার বিষয়।”

প্রিমিয়ার লিগ থেকে সিটি অবনমিত হলে ভবিষ্যতেও সিটি খেলোয়াড়দের দলে রাখবেন কি না, এমন প্রশ্নও করা হয় টুখেলকে। জবাবে তিনি বলেন, “এমন সম্ভাবনা সবসময়ই থাকে। কোনো ক্যাম্প, বিশেষ উপলক্ষ বা টুর্নামেন্টের জন্য আমি সবসময় সেরা দল বেছে নেওয়ার চেষ্টা করি। কোনো খেলোয়াড় নিজ দেশের শীর্ষ লিগে খেলেন না বলেই তাকে বিবেচনা করা হবে না—এমনটা আমি কখনোই মনে করি না। প্রতিটি বিষয় আমাদের আলাদাভাবে বিবেচনা করতে হবে।”

নেশনস লিগের গ্রুপ এ৩-এ ইংল্যান্ড বর্তমানে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়েম্বলিতে তারা স্পেনের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল, তবে পরের ম্যাচে প্রাগে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারায়। আগামীকাল শনিবার (৩ অক্টোবর) ক্রোয়েশিয়ার বন্দরনগরী রিজেকায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ২০২৫ সালের মার্চে ফ্রান্সের বিপক্ষে নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালে ক্রোয়েশিয়ার সমর্থকদের বিশৃঙ্খল আচরণের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

টুখেল বলেন, “মাঝখানে তিন দিনের বিরতি পাওয়াটা আমাদের জন্য বড় সুবিধা হয়েছে। এর ফলে অ্যান্ডারসন ও গর্ডনের মতো খেলোয়াড়দের শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর দিতে পেরেছি। আজকের অনুশীলনে ও’রাইলি ছাড়া সবাই অংশ নিয়েছে। চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত ক্যাম্প ছেড়ে যেতে হয়েছে।”

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও