![]()
পশ্চিমবঙ্গে গরু জবাই করা হলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং সংশোধিত নাগরিকত্ব বিধানের মাধ্যমে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাইগঞ্জে এক জনসভায় শুভেন্দু বলেন, গরু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র। তাই গরুর কোনো ক্ষতি করা যাবে না।
তিনি বলেন, “গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, যদি এটি হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।” এ ছাড়া সীমান্ত এলাকায় কোনো অবৈধ মাদরাসা থাকতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি বলেন, “সীমান্ত এলাকায় কোনো অবৈধ মাদরাসাও থাকা যাবে না, যেন কোনো জাতীয়তাবিরোধী কার্যক্রম না হতে পারে।”










