দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল যুবদল আহ্বায়ক মহিউদ্দিন বহিষ্কার

শ্রীমঙ্গল প্রতিনিধি :

\ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল যুবদল আহ্বায়ক মহিউদ্দিন বহিষ্কার\ \

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে সতর্ক করা সত্ত্বেও দলীয় কর্মসূচিতে পুনরায় অনুপস্থিত থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেন মহিউদ্দিন ঝাড়ু। এ কারণে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তাঁর বহিষ্কারাদেশ কার্যকর করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় সংগঠন নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে মহিউদ্দিন ঝাড়ুর সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার।

\ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল যুবদল আহ্বায়ক মহিউদ্দিন বহিষ্কার\ \

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও