১৫ বছরেই মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কেনেন অভিনেত্রী রুহানিকা ধবন

১৫ বছরেই মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কেনেন অভিনেত্রী রুহানিকা ধবন
১৫ বছরেই মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কেনেন অভিনেত্রী রুহানিকা ধবন

১৫ বছরেই মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কেনেন অভিনেত্রী রুহানিকা ধবন

মাত্র ১৫ বছর বয়সেই নিজের উপার্জনের টাকায় মুম্বইয়ে বাড়ি কিনেছিলেন অভিনেত্রী রুহানিকা ধবন। অনেকের কাছে যে বয়সে হাতখরচের টাকা জমিয়ে পছন্দের জিনিস কেনার স্বপ্ন থাকে, সেই বয়সেই তিনি কয়েক কোটি টাকার বাড়ির মালিক হন।

মাত্র ১৫ বছর বয়সেই মুম্বইয়ে কোটির টাকার বাড়ি কিনেছিলেন রুহানিকা ধবন। শিশুশিল্পী হিসেবে খ্যাতির পর অভিনয় থেকে বিরতি নিয়ে পড়াশোনায় মন দেন তিনি, ২০২৫-এ দ্বাদশ শ্রেণিতে ৯১ শতাংশ নম্বরও পান।

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করে একের পর এক বড় সুযোগ পেয়েছেন রুহানিকা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দিয়েছেন তিনি। সেই খুদে তারকা এখন অনেকটাই বড়। বর্তমানে কী করছেন তিনি?

২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম রুহানিকার। খুব ছোট বয়সেই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। ২০১২ সালে ‘মিসেস কৌশিক কী পাঁচ বহুয়েঁ’ ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবে প্রথম টেলিভিশনের পর্দায় দেখা যায় তাঁকে। তবে ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে।

একতা কপূরের জনপ্রিয় ধারাবাহিকে রুহানিকাকে কখনও রুহি ভল্লার চরিত্রে দেখা গিয়েছিল। পর্দায় দিব্যাঙ্কা ত্রিপাঠীর সঙ্গে তাঁর সম্পর্ক দর্শকের বিশেষ পছন্দের হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিকটি তাঁকে ছোটপর্দার পরিচিত মুখ করে তোলে। অভিনয়ের স্বীকৃতিও পান তিনি।

টেলিভিশনের পাশাপাশি অল্প বয়সেই বড়পর্দায়ও পা রাখেন রুহানিকা। সলমন খানের ‘জয় হো’ ছবিতে অভিনয় করেন তিনি। পরে সনী দেওলের ‘ঘায়ল ওয়ান্স আগেন’ ছবিতেও দেখা যায় তাঁকে। ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও মন দেন রুহানিকা। নিয়মিত অভিনয় থেকে প্রায় তিন বছরের বিরতি নিয়ে পড়াশোনায় মনোযোগী হন। ২০২৫ সালে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পান তিনি। এখন কলেজে পড়ছেন। আপাতত বিজ্ঞাপন ও অল্পবিস্তর কাজেই তাঁকে দেখা যায়।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও