ময়মনসিংহে থানার ব্যারাকে অসুস্থ হয়ে কনস্টেবলের মৃত্যু

ময়মনসিংহে থানার ব্যারাকে অসুস্থ হয়ে কনস্টেবলের মৃত্যু
ময়মনসিংহে থানার ব্যারাকে অসুস্থ হয়ে কনস্টেবলের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে থানার ব্যারাকে অসুস্থ হয়ে কনস্টেবলের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে এশার নামাজ শেষে থানার ব্যারাকে ফিরে অসুস্থ হয়ে রুকন মিয়া নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গৌরীপুর থানা ব্যারাকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুকন মিয়া (৫৯) নেত্রকোনার বারহাট্টা উপজেলার আশিয়ল গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে।

জানা গেছে, রুকন মিয়া ২০২৪ সালের ১৮ অক্টোবর গৌরীপুর থানায় যোগদান করেন। তিনি থানার ব্যারাকের চতুর্থ তলায় থাকতেন। সোমবার রাতে গৌরীপুর থানা মসজিদে এশার নামাজ আদায় শেষে ব্যারাকে ফিরে আসেন তিনি। এ সময় শারীরিক অসুস্থতা অনুভব করলে নেবুলাইজার নেওয়ার সময় মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সোমবার রাতে কনস্টেবল রুকন মিয়া থানার ব্যারাকে নেবুলাইজার নেওয়ার সময় অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও