টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়েছে টাকা-নথিপত্র

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়েছে টাকা-নথিপত্র
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়েছে টাকা-নথিপত্র
গোপালগঞ্জ প্রতিনিধি:

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়েছে টাকা-নথিপত্র

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভেতরে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাটগাতী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। তবে আগুনে কী পরিমাণ নগদ টাকা পুড়ে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দিনভর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ড চালান।

এরই ধারাবাহিকতায় সন্ধ্যার পর পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকের ভেতরে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সন্ধ্যার পর পাটগাতী বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও