![]()
শমশেরনগর হাসপাতালের পলিসি মেকার ময়নুল ইসলাম খাঁনের উদ্যোগে যুক্তরাজ্যে বসবাসরত হাসপাতালের দাতা সদস্যদের নিয়ে এক আন্তরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) পশ্চিম লন্ডনের ওয়েম্বলিতে ময়নুল ইসলাম খাঁনের বাসভবনে তাঁর আমন্ত্রণ ও আতিথেয়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বরেণ্য কূটনীতিক গিয়াস উদ্দিন এবং বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটির অকৃত্রিম বন্ধু কে এম আবু তাহের চৌধুরী।
![]()
মিলনমেলায় পরিবেশবাদী আন্দোলন অমরাবতির চেয়ারম্যান শেবুল চৌধুরী, কমিউনিটি লিডার শহীদুজ্জামান চৌধুরী তপন, শমশেরনগর হাসপাতালের ভূমিদাতা সারোয়ার জামান রানা, দানবীর ফায়জুল হক, মিডিয়া ব্যক্তিত্ব নোমান আল মনসুর, সালাম খান, এম এ রহিম, এ কে এম জিল্লুল হক, ড. সৈয়দ মাসুম, সৈয়দ সোহেল আহমেদ, শওকত চৌধুরী, আলাউর রহমান খান শাহীন, অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, সাংবাদিক মুহিব চৌধুরী, জুয়েল আহমদ তরফদার, খন্দকার নিপু, আব্দুল মুত্তালিব লিটন, মুস্তাক আহমেদ, নজরুল ইসলাম খাঁন (১), নজরুল ইসলাম খাঁন (২), বদরুল ইসলাম, শওকত খান, জাহাঙ্গীর খান, আমিনুর রহমান লিটন, রমিজ আলী, কুতুব আলী ও শেখ শামীম শাহেদসহ যুক্তরাজ্যে বসবাসরত শমশেরনগর হাসপাতালের দাতা সদস্যরা উপস্থিত ছিলেন।
দুপুরে শুরু হওয়া প্রাণবন্ত এ আড্ডা ও মিলনমেলা চলে মধ্যরাত পর্যন্ত। অনুষ্ঠানজুড়ে অতিথিরা খোশগল্প ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি শমশেরনগর হাসপাতালের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
![]()
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভূরিভোজ ও নানা ধরনের মুখরোচক মিষ্টান্নের আয়োজন। এসব আয়োজন উপস্থিত সবার মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।










