নায়কের স্ত্রী পছন্দ না করায় বাদ, তাপসীর কাছে ‘সবচেয়ে খারাপ কারণ’

মুক্তিবাণী অনলাইন ডেক্স

নায়কের স্ত্রী পছন্দ না করায় বাদ, তাপসীর কাছে ‘সবচেয়ে খারাপ কারণ’

বলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে বরাবরই খোলামেলা তাপসী পান্নু। এবার এক সাক্ষাৎকারে সিনেমা থেকে বাদ পড়ার দুটি তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যে একবার কোনো স্পষ্ট কারণ না জানিয়েই তাকে সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়। আরেকবার যে কারণ দেখানো হয়েছিল, সেটিকে নিজের পাওয়া ‘সবচেয়ে খারাপ কারণ’ বলে উল্লেখ করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে তাপসী জানান, একটি সিনেমায় অভিনয়ের জন্য তার সঙ্গে আগেই কথা হয়েছিল এবং তিনি নিজের সময়ও বরাদ্দ করেছিলেন। কিন্তু পরে সিনেমাটির নায়কই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

নায়কের স্ত্রী পছন্দ না করায় বাদ, তাপসীর কাছে ‘সবচেয়ে খারাপ কারণ’

তাপসীর ভাষায়, ‘আমাকে বলা হয়েছিল, সিনেমার নায়কই আমাকে বাদ দিয়েছেন। ঈশ্বরই জানেন কেন। আমি নানা কারণ কল্পনা করতে থাকি। তার অনিরাপত্তা থাকতে পারে, হয়তো এমন কাউকে চেয়েছিলেন, যার সঙ্গে তার বেশি ঘনিষ্ঠতা ছিল। অনেক কারণই কল্পনা করতে পারি। কিন্তু আমাকে কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।’

তিনি আরও বলেন, বাদ দেওয়ার কারণ জানতে বারবার প্রশ্ন করায় তাকে জানানো হয়েছিল, নায়ক আর তাকে সিনেমাটিতে চান না।

তবে এর চেয়েও অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাপসী। একটি সিনেমা থেকে তাকে কেন বাদ দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে তাকে বলা হয়েছিল, ‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’ তাপসীর কাছে এটিই ছিল কোনো সিনেমা থেকে বাদ পড়ার ‘সবচেয়ে খারাপ কারণ’। তবে ওই অভিনেত্রী নায়ক কিংবা তার স্ত্রী কারও নাম প্রকাশ করেননি।

নায়কের স্ত্রী পছন্দ না করায় বাদ, তাপসীর কাছে ‘সবচেয়ে খারাপ কারণ’

অন্যদিকে, অভিনয়ের ক্ষেত্রে নিজেকে একই ধরনের চরিত্রে আটকে রাখতে চান না তাপসী। এ কারণে তিনি কিছু সিনেমার প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন।

তাপসীর মতে, গ্ল্যামারাস চরিত্রের জন্য কয়েকজন নির্দিষ্ট অভিনেত্রী এবং কঠিন বা সামাজিক ইস্যুভিত্তিক সিনেমার জন্য অন্য কয়েকজনকে বেছে নেওয়ার প্রবণতা রয়েছে। দর্শক যেন সিনেমার শেষ সহজেই অনুমান করতে না পারেন, সে কারণেই তিনি কিছু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

সম্প্রতি তাপসীকে ‘আসসি’ ও ‘গান্ধারি’ সিনেমায় দেখা গেছে। অনুভব সিনহা পরিচালিত ‘আসসি’তে তিনি আইনজীবী রাভি ভাটকলের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে দেবাশিস মাখিজা পরিচালিত ‘গান্ধারি’ সিনেমায় তাপসীকে দেখা গেছে মেয়েকে অপহরণের পর তাকে খুঁজতে বের হওয়া এক মায়ের চরিত্রে।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও